মাগুরানিউজ.কমঃ

সব যদি ঠিকঠাক চলে তাহলে ফেব্রুয়ারির ৩ তারিখে এক মঞ্চে হাজির হচ্ছেন বলিউডের মর্দানি রানি মুখোপাধ্যায় ও ব্রিটিশ যুবরাজ চার্লস। প্রতিবছর ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট একটি সান্ধ্য ভোজের আয়োজন করেন, উদ্দেশ্য তহবিল সংগ্রহ। যা মূলত খরচ করা হয় গরীব দেশ গুলির কন্যা সন্তানদের উপর নির্যাতন বন্ধ এবং তাঁদের সহায়তার জন্য। এবার এই মঞ্চে রানিকে তাঁরা সম্বোধনা জানাবে। কারণ রানি তাঁর ছবি ‘মর্দানি’ মাধ্যমে কন্যা শিশু পাচার চক্রের বিষয় নিয়ে এসেছেন প্রচারের আলোয়। এই ছবি রানি একজন দুঁদে পুলিস অফিসার হিসাবে পাচার হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করেন এবং সেই সঙ্গে গোটা চক্র পুলিশের হাতে পরে। ট্রাস্টের সভাপতি হিতম মেহতা জানিয়েছে, ‘গত বছর এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিখ্যাত স্নুকার লেজেন্ড লন ও সুলেভান। টেনিস তাকরা দরিস বেকার, বি বি সি –এর সংবাদ পাঠিকা মিশাল হোসেন ও গুরিন্দর চার্ডার মতো অতিথিরা’। সূত্রের খবর, প্রিন্স চার্লস প্রতি বছর এই অনুষ্ঠানে হাজির থাকেন। তবে ট্রাস্টের এক কর্তা জানিয়েছেন, ‘মুকেশ আম্বানিও রয়েছেন এবারের অতিথিদের তালিকায়। রানি মুখোপাধ্যায় আপাতত পোল্যান্ডে রয়েছেন মার্দানির প্রিমিয়ারের জন্য। কিন্তু যেকোনও দিন পাড়ি দেবেন লন্ডনের উদ্দেশ্যে।

