এসব আর চলবেনা, নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

মাগুরানিউজ.কমঃ 

file (10)

শিশুশ্রমের নিরিখে এবার সার্কাসের কসরতকেও ছাড় দিতে চায় না ভারতের সুপ্রিম কোর্ট। তাই সার্কাসে শিশুদের খেলা দেখানো নিষিদ্ধ করল দেশের শীর্ষ আদালত। শনিবার শীর্ষ আদালতের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, সার্কাসে যেন শিশুদের খেলা আর না দেখানো হয়। এর জন্য কেন্দ্রকে কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে বিচারপতি মদন বি লোকুর ও ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ শনিবার এই নির্দেশ দিল। বচপন বাঁচাও আন্দোলন নামের ওই স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে এক মামলা দায়ের করে আবেদন জানায়, ১৪ বছরের কম বয়সী ছেলেমেয়েদের যেন সার্কাস থেকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করে কেন্দ্র। সেই মামলার শুনানিতেই এদিন আদালতের নির্দেশ, সব রাজ্যের সরকার শিশুদের রক্ষণাবেক্ষণের উপর যেন নজর রাখে । সার্কাসে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে কি না, সেদিকেও যেন নজর রাখা হয়। পাশাপাশি সব রাজ্যকে খতবন্দি শ্রমিক, শিশুশ্রমিক ও পাচার হওয়া শিশুদের একটি তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: