যুক্তরাষ্ট্রে শুধু নারীদের জন্য প্রথম মসজিদ উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ 

file (9)সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দুই নারী লস এঞ্জেলেসে উদ্বোধন করেছেন শুধুমাত্র মহিলাদের জন্য একটি মসজিদ।

সাধারণত মসজিদে প্রবেশের ক্ষেত্রে নারীদেরকে ভাল চোখে দেখা হয় না। আর মসজিদে প্রবেশের অনুমতি থাকলেও তাদেরকে বসতে হয় আলাদা কোনো জায়গায়। আর এই কারণেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফের্নিয়ার দুই নারী হাসনা মাজসাভি ও সানা মুত্তালিব শুধু নারীদের জন্য একটি মসজিদ উদ্বোধন করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরণের মসজিদ এটাই প্রথম। গত শুক্রবার প্রায় ১৫০ জন নারীর উপস্থিতিতে একজন নারী ইমামের অধীনে মসজিদটিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয় এবং এদিনা লেকোভিস নামের একজন নারী নামাজের আগে খুতবা দেন।

৩৭ বছর বয়সি এদিনা লেকোভিক বলেন, এটা আমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ও প্রতীকী মুহূর্ত। এটা আমেরিকার মুসলিম নারীদের একটি সংগঠন এবং সংগঠনটি তার নিজের সদস্যদের আধ্যাত্মিক শান্তির জন্য একটি জায়গা তৈরি করছে।

তিনি আরো বলেন, এখানকার মুসলিম নারীদের আর পাশের দরজা দিয়ে মসজিদে ঢুকতে হবে না বা আলাদা কোনো জায়গায় বসতে হবে না। তাছাড়া একজন নারীও এখানে খুতবা দিবেন যেটা ঐতিহ্যগতভাবে পুরুষেরা করে থাকেন।

তবে নারীরা মসজিদে খুতবা দিতে পারবে কিনা এই ব্যাপারে মতভেদ রয়েছে।  ফারহান জুবাইরি নামে যুক্তরাষ্ট্রের একজন পণ্ডিত বলেন, ইসলামে এই রকম কোনো ইতিহাস বা ঐতিহ্য নেই যে নারীরা মসজিদে খুতবা দেয়। বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: