আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ তে অংশ নেবে ১৪ টি দল। দুইটি পুলে ভাগ হয়ে খেলবে দলগুলো। বাংলাদেশ রয়েছে পুল এ-তে। বাংলাদেশকে মোকাবেলা করতে হবে গ্রুপের অন্য দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
অন্য পুলে আছে সাউথ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। ১৮ ফেব্রুয়ারী মুল আসরে আফগানিস্থানের বিপক্ষে মাঠে নামার আগে টাইগাররা খেলবে দুটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৯ ফব্রেুয়ারি টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের। দিবারাত্রির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদশে সময় সকাল সাড়ে নয়টায় সিডনির সিডনির ব্লাক টাউন অলিম্পিক র্পাক ওভাল স্টেডিয়াম।
মুল আসরের ঠিক দুই দিন আগে ১২ ফেব্রুয়ারি একই স্টেডিয়ামে বাংলাদেশ তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
দেখে নিন মুল পর্বে বাংলাদেশের বিশ্বকাপ সূচী……..


