যশোরে শামাকে হত্যার দায়ে স্বামী হুমায়ুন গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

হুমায়ুন সুলতান ও শামারুখ মেহজাবিন
হুমায়ুন সুলতান ও শামারুখ মেহজাবিন

স্ত্রী শামারুখ মেহজাবিন কনা  ওরফে শামাকে (২৬) হত্যার দায়ে যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রাক্তন সংসদ সদস্য খান মো. টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতানকে গ্রেফতার দেখানো হয়েছে।  

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কন্যা শামাকে হত্যার অভিযোগে স্বামী হুমায়ুনকে আসামি করে একটি মামলা করেন নিহতের বাবা যশোরের পিডিবির প্রাক্তন ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। ধানমন্ডি থানায় মামলাটি করা হয়।  

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের স্বামী হুমায়ুন সুলতানের দেওয়া খবরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল থেকে শামার লাশ উদ্ধার করে পুলিশ। শামা আত্মহত্যা করেছেন বলে তার স্বামী হুমায়ুন দাবি করেন। তবে পুলিশের সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক হুমায়ুনকে আটক করা হয়।  

পরে নিহতের বাবা নুরুল ইসলাম হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় হুমায়ুনকে গ্রেফতার দেখানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: