মোদীর বিরুদ্ধে আন্দোলনের ডাক আন্না হাজারের

মাগুরানিউজ.কমঃ 

file (1)

ফের ফুঁসে উঠলেন আন্না৷ তাঁর অন্দোলনের জন্য কিরণ বেদি বা অরবিন্দ কেজরিওয়ালের প্রয়োজন নেই বলেই সুর চড়ালেন এই দুর্নীতিবিরোধী যোদ্ধা৷ একলা চলার নীতিতেই তিনি বিশ্বাসী বলে বুধবার জানিয়ে দিলেন আন্না হাজারে৷ পাশাপাশি এবার তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আন্দোলনে নামবেন বলে সুর চড়ালেন আন্না হাজারে৷

ভারতের দুর্নীতিবিরোধী গান্ধীবাদী ব্যক্তিত্ব আন্না হাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পথে নামার ঘোষণা দিয়েছেন। তিনি মোদিকে ‘প্রতিশ্রুতি ভঙ্গকারী’ অভিহিত করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা ভুলে গেছেন মোদি।

বুধবার এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানান হয়েছে।

মহারাষ্ট্রের রেলেগান সিধি গ্রামে নিজ বাড়িতে এনডিটিভির সঙ্গে কথা বলার সময় ৭৭ বছর বয়সি আন্না হাজারে বলেন, প্রধানমন্ত্রী মোদি দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় নন, এটি পরিষ্কার। সরকারের আট মাসে দুর্নীতির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি এবং লোকপাল নিয়েও কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে আমরা জনগণকে একত্র করার কাজ করছি।’

দুর্নীতির বিরুদ্ধে নতুন টিম নিয়ে কাজ করার কথা বললেও সাবেক টিমের দুই গুরুত্বপূর্ণ মুখ কিরণ বেদী এবং অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে কোনো মন্তব্য করেনি তিনি। এই দুজন এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতিবিরোধী প্রচার অভিযানে ব্যাপক ভূমিকা রেখেছিলেন কিরণ বেদী ও অরবিন্দ কেজরিওয়াল।

আন্না হাজারে বলেন, ‘একলা চলো রে। কিরণ অথবা কেজরিওয়ালকে আমার প্রয়োজন নেই। আমার সঙ্গে জনগণ আছে। কোনো টিম না থাকায় কেন আমি হতাশ হব।’

অরবিন্দ ও কেজরিওয়ালের নির্বাচনে সম্পর্কে আন্না হাজারে বলেন, দিল্লির মানুষই ঠিক করবে, তাদের কাকে পছন্দ- অরবিন্দ নাকি কিরণ। কেন আমার গায়ে গবর ছিটাতে চান?’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: