মোট পাস ১৮ লাখ ৪৫ হাজার ৪৭১

মাগুরানিউজ.কমঃ

jessore-1419045778এ বছরের জেএসসি, জেডিসি, প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়িতে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৭১ জন। যা গত বছর ছিল ১৮ লাখ ৬২ হাজার ৩৮০। এ বছর পাস করেছে ১৮ লাখ ৪৫ হাজার ৭৩২ জন শিক্ষার্থী। চার পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৪১।

দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৯১। পাসের হারও শূন্য দশমিক ৪৭ বেশি। মোট জিপিএ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৭২ হাজার ২০৮। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ৮৮৯ টি। যা গত বছর ছিল ৪ হাজার ৯৯৭টি। বেড়েছে ৩ হাজার ৮৯২টি। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯টি, গত বছর যার সংখ্যা ছিল ৫৭। মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৮৬৩টি, গত বছর যা ছিল ২৭ হাজার ৬৭১। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫২৫টি, যা গত বছর ছিল ২ হাজার ৪২০।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য

অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৭ লাখ ২৯ হাজার ৯৩১ জন, যা গত বছর ছিল ১৫ লাখ ৪৮ হাজার ৭০০ জন। পাস করেছে ১৫ লাখ ৫৪ হাজার ৪২৭ জন, গত বছর পাস করেছিল ১৩ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। পাসের শতকরা হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ। গত বছর ছিল ৮৯ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৬ হাজার ৯৪৫ জন। গত বছর ছিল ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন। গত বছরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৮১ হাজার ২৩১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৬৫ হাজার ১১৪ জন, পাসের হার বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ।
বিদেশে কেন্দ্রর তথ্য

বিদেশে মোট পরীক্ষার্থী ছিল ৫০১ জন। এর মধ্যে কৃতকার্য পরীক্ষার্থী ৪৯৮ জন, অকৃতকার্য পরীক্ষাথী ৪ জন। পাশের হার ৯৯ দশমিক ২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৩৮ জন। মোট কেন্দ্র ও প্রতিষ্ঠান ছিল ৮টি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: