দুই পাটিতে ৮০ দাঁত

মাগুরানিউজ.কমঃ 

এক্স-রেতে ৮০টি দাঁত দেখা যায়
এক্স-রেতে ৮০টি দাঁত দেখা যায়

ভাবা যায়, দুই পাটিতে ৮০টি দাঁত। দাঁত তো থাকে সাধারণত ৩২টি। কিন্তু চিকিৎসকরা বলছেন, কখনো কখনো এর ব্যতিক্রম হয়।

ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শুক্রবার একটি হাসপাতালে সাত বছরের এক শিশুর চোয়ালে অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করে আনেন ৮০টি দাঁত।

তবে একসঙ্গে অসংখ্য দাঁত থাকার ঘটনা এই প্রথম নয়। এই বছরের জুলাই মাসে ভারতেই আরেকটি ঘটনার কথা জানা যায়। মুম্বাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে এক কিশোরের দুই পাটি থেকে বের করে আনা হয় ২৩২টি দাঁত। দাঁতের সংখ্যার দিক থেকে একজন মানুষের বেলায় এটি সবচেয়ে বেশি।

তবে এবার মধ্য প্রদেশের শিশুটির দুই পাটি থেকে তোলা হলো ৮০টি দাঁত। চিকিৎসকরা বলছেন, এগুলো আসলে দাঁত নয়। অডোনটোমা নামে এক ধরনের রোগ থেকে দাঁতসদৃশ এই বস্তুগুলো দাঁতের পাশ দিয়ে ওঠে। এটি এক ধরনের বিরল রোগ।

তথ্যসূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: