মেয়েদের নিয়ে মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

২৮ জানুয়ারি আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে যাওয়ার সময় তার স্ত্রী শর্মিলা রহমান
২৮ জানুয়ারি আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে যাওয়ার সময় তার স্ত্রী শর্মিলা রহমান

দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি।  

সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।

জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া চলে গেছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বাবার কফিনের সঙ্গে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে আসে।

মালয়েশিয়া রওনা হওয়ার আগে সকালে স্বামীর কবরে দুই মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি।

এর আগে রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দুই নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাত কাটান।

গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরতা কামনা করে বুধবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবে বিএনপি।

এছাড়া অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: