পেট্রোল বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা

মাগুরানিউজ.কমঃ 

petrol-boma

অবরোধ, হরতাল মানেই পেট্রোল বোমা আতঙ্ক। নির্বাকভাবে নিজেকে পুড়িয়ে দেওয়া ছাড়া যেনো আর কোনো উপায় নাই।২০ দলীয় জোটের ডাকা টানা কর্মসূচিতে চলমান নাশকতায় পেট্রোলবোমার ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অবৈধ পেট্রোল বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ফিলিং স্টেশন মালিক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ নির্দেশ দেন।

বৈঠকে ফিলিং স্টেশনে সার্বক্ষণিক সিসি ক্যামেরা চালু, মাত্রাতিরিক্ত পেট্রোল ও অকটেন বিক্রি না করা, নিয়মিত রেজিস্ট্রেশন বইতে ক্রেতাদের নাম-পরিচয় লিখে রাখার নির্দেশ দেন। নির্দেশ বাস্তবায়নের বিষয়টি তদারকি করতে আগামীকাল মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় নিরাপত্তা দিতে পারবে না। নানা সীমাবদ্ধতার কারণে সেটি সম্ভব না হওয়ায় আমাদের নিজ নিজ অবস্থান থেকে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা আজকে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে তাদের একদিন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বিচার হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: