মাগুরানিউজ.কমঃ
প্রচন্ড কুয়াশা ও শীত পড়ায় মাগুরায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার । সকাল থেকে রাত পর্যন্ত বাজারটি খোলা থাকে । ক্রেতারা শীত নিবারন করার জন্য এখান থেকে তাদের পছন্দ মতো শীতবস্ত্র ক্রয় করছেন ।
জানাগেছে, মাগুরা জেলায় শীত পড়ার সাথে সাথে শহরের প্রধান ডাকঘরের সামনে বসেছে পুরাতন শীতবস্ত্রের বাজার । এছাড়া শহরের অন্যান্য স্থানে পুরাতন কাপড়ের দোকান বসেছে । এখানে সোয়েটার , কোর্ট, কাডিগ্যান, জ্যাকেট প্রভৃতি বিক্রি হচ্ছে । দাম ক্রেতাদের আয়ত্বের মধ্যে । বিভিন্ন বয়সের ক্রেতারা ঘুরে ঘুরে তাদের পছন্দমত শীতবস্ত্র ক্রয় করছেন ।
স্বল্প আয়ের মানুষ এখানকার প্রধান ক্রেতা । তারা বিভিন্ন দোকান ঘুরে তাদের পছন্দের গরম কাপড়টি বেছে নিচ্ছেন । ফলে ক্রেতা ও বিক্রেতাদের পদচারনায় জমে উঠেছে মাগুরার পুরাতন শীতবস্ত্রের বাজারটি । পুরাতন কাপড় বিক্রেতা নাজমুল জানান, শীত পড়ায় বিক্রি ভালো হচ্ছে । সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিক্রি । পূর্বে যা বিক্রি হতো শীত বেশী পড়ায় তা বেড়ে গেছে কয়েক গুন ।




