প্রথম ওভারেই বাংলাদেশের সাফল্য

মাগুরানিউজ.কমঃ 

Sakib20141025091950

মিরপুর স্টেডিয়াম থেকে প্রতিনিধি ,সফরকারী জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ চলছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক বেন্ডান টেইলর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেছেন পেসার শাহাদাত হোসেন। ১৯ মাস পর জাতীয় দলের জায়গা পাওয়া শাহাদাত ইনিংসের পঞ্চম বলে ভুসিমুজি সিবান্দাকে (৬) সাজঘরে ফেরত পাঠান। উইকেটের পেছনে ক্যাচটি ধরেন মুশফিকুর রহিম। ইনিংসের চতুর্থ ওভারের খেলা শেষ হয়েছে। ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ রান। ক্রিজে ব্যাটিং করছেন হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা।

এদিকে বাংলাদেশ দলে ১৯ বছর বয়সি জুবায়ের হোসেন লিখন একাদশে জায়গা পেয়েছেন। ৭৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল লিখনের। এ ছাড়া জিম্বাবুয়ে দলে অভিষেক হয়েছে তাফাজওয়া কামুঙ্গোজির।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন ও আল-আমিন হোসেন। 

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ভুসিমুজি সিবান্দা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা,  টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেগ আরভিন, তাফাজওয়া কামুঙ্গোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন নিয়ম্বু, তিনাশে পানিয়াঙ্গারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: