মিলার-ডুমিনি জুটিতে বিশ্ব রেকর্ড

মাগুরানিউজ.কমঃ 

পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২৫৬ রান তোলেন মিলার ও ডুমিনি। পঞ্চম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ডের পাশাপাশি সব মিলিয়ে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানের জুটিও এটা।

পঞ্চম উইকেট জুটিতে এর আগে সর্বোচ্চ রান ছিল ২২৬। ২০১৩ সালের সেপ্টেম্বরে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিচ্ছিন্ন জুটিতে এই রান তুলেছিলেন ইংল্যান্ডের ওয়েন মর্গ্যান ও রবি বোপারা।

রোববার হ্যামিল্টনের সেডন পার্কে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৩৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে অবশ্য বিপদেই পড়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা। ৮৩ রানে ৪ উইকেট হারায় তারা।

এরপরই জুটি বাধেন মিলার ও ডুমিনি। ২৯.৪ ওভার স্থায়ী জুটিতে তারা ৮.৬২ গড়ে রান তোলেন।

৯২ বলে ৭টি চার ও ৯টি ছয়ে ১৩৮ রান করে অপরাজিত ছিলেন মিলার। আর ডুমিনি ১০০ বলে করেন অপরাজিত ১১৫ রান। তার ইনিংসটি সাজানো ৯টি চার ও ৩টি ছয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: