জিম্বাবুয়ের বিরুদ্ধে আফ্রিকার জয়

মাগুরানিউজ.কমঃ 

file (6)

১১তম বিশ্বকাপের ৩য় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানে হারল জিম্বাবুয়ে। ৩৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২৭৭ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।

৬.২ ওভারে ভারনন ফিল্যান্ডারের বলে আউট হয়েছেন সিকান্দার রাজা (৫)।

২৪তম ওভারের শেষ বলে চামু চিভাভাকে (৬৪) সাজঘরে ফেরালেন ইমরান তাহির। ৩৩তম ওভারের শেষ বলে হ্যামিলটন মাসাকাদজাকে (৮০) আউট করেন ইমরান তাহির।

৩৬.১ ওভারে ব্রেন্ডন টেইলরকে (৪০) সাজঘরে ফেরালেন মরনে মরকেল। ৩৭.৪ ওভারে ডুমিনির বলে আউট হন শেন উইলিয়ামস (৮)। ৪০.৫ ওভারে রান আউট হন চিগুম্বুরা (৮)। ৪৩তম ওভারের শেষ বলে ক্রেইজ আরভিনকে (১৩) আউট করেন ডেল স্টেইন।

ইনিংসের ৪৩.৫ ওভারে ইমরান তাহিরের বলে আউট হন পানিয়াঙ্গারা (৪)। ৪৭.১ ওভারে সলোমন মিরেকে (২৭) আউট করেন ফিল্যান্ডার। ৪৮.২ ওভারে তেন্দাই চাতারা (৬) আউট হলে শেষ হয় জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ইমরান তাহির। ২টি করে উইকেট নিয়েছেন ফিল্যান্ডার এবং মরনে মরকেল। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন ডুমিনি এবং স্টেইন।

এর আগে আজ রোববার হ্যামিলটনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

নির্ধারতি ৫০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে দ.আফ্রিকার সংগ্রহ ৩৩৯ রান। ডুমিনি ১১৫ রান এবং মিলার ১৩৮ রানে অপরাজিত থাকেন। ৫ম উইকেটে ২৫৬ রানের জুটি গড়েন এই ২ ব্যাটসম্যান। এর আগে ৯৭ বলে ১০৪ রান করেছেন জেপি ডুমিনি। এর আগে ৮১ বলে ১০০ রান করেছিলেন ডেভিড মিলার।

ইনিংসের শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ২১ রানের মধ্যে ডি কক ও আমলার উইকেট হারায় প্রোটিয়ারা। ডি কক ব্যক্তিগত ৭ রানে চাতারার শিকারে পরিণত হন। ১১ রান করে পানিয়াঙ্গারার শিকার আমলা। ডু প্লেসিসও ফিরেছেন সাজঘরে ব্যক্তিগত ২৪ রানে চিগুম্বুরার শিকার তিনি। দলীয় ৮৩ রানের মাথায় অরভিন অসাধারণভাবে তালুবন্ধি করেন ভিলিয়ার্সকে।

জিম্বাবুয়ের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা, তেন্দাই চাতারা, এলটন চিগুম্বুরা এবং তাফাজ্জা কামুনগোজি।

গতকাল শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ শতাধিক রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। একই দিনের ২য় ম্যাচেও ইংল্যান্ডকে ৩ শতাধিক রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:এবি ডি ভিলিয়ার্স , হাশিম আমলা , কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ফারহান বেহারদিন, ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইন।

জিম্বাবুয়ে স্কোয়াড:এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, চামু চিভাভা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর ও শেন উইলিয়ামস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: