মায়ের কবরের পাশে শায়িত আয়েশা ফয়েজ

মাগুরানিউজ.কমঃ 

download (1)

প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে মা খায়রুন্নেছার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল ১০টার দিকে দ্বিতীয় শেখ বাড়ির চালকল প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মরহুমার দুই ছেলে অধ্যাপক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবিব, ছোটভাই পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ সহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

জানাজার আগে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায়।

শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা ফয়েজ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আয়েশা ফয়েজের বাবা প্রয়াত আবুল হোসেন শেখ। ৬ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: