মাশরাফি-সাকিবদের জন্য কনসার্ট

মাগুরানিউজ.কমঃ 

11

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়ে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো এখন অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতির যুদ্ধ। আর তিনদিন পর শুরু হবে ১১তম বিশ্বকাপের মূল ময়দানি লড়াই।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনে কঠিন গ্রুপে খেলতে হবে টাইগারদের। স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ছাড়াও ইংল্যান্ড এবং শ্রীলংকার মুখোমুখি হবে মাশরাফিরা। বিশ্বকাপে সাকিব-তামিমদের উৎসাহ ও বাংলাদেশের ক্রিকেট দর্শকদের মাতিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে সেলিব্রিটি কনসার্ট। একটাই উদ্দেশ্যে সুরের মূর্ছনায় দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তকে বিশ্বকাপের উন্মাদনায় জাগিয়ে তোলা।

‘এগিয়ে চলো বাংলাদেশ’ স্লোগানে কনসার্ট আয়োজন করেছে বিসিবি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এই কনসার্ট। দেশের তিনটি ভেন্যুতে আয়োজন করা হবে এ কনসার্ট।

আগামীকাল বুধবার খলুনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। দুপুর দেড়টার দিকে কনসার্ট অনুষ্ঠিত হবে। খুলনার কনসার্টে অংশ নেবে- মাইলস, নেমেসিস ও শুভ এ্যান্ড ফ্রেন্ডস। এরপর ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে দ্বিতীয় কনসার্ট। খুলনার মতো চট্টগ্রামেও একই সময়ে শুরু হবে কনসার্টটি। এখানে গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলবে- এলআরবি, ওয়ারফেজ ও তীরন্দাজ।

এরপর ১৩ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ কনসার্টটি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় কনসার্ট শুরু হবে। অংশ নেবে বাপ্পা এ্যান্ড ফ্রেন্ডস, ওয়ারফেজ, মাইলস, এলআরবি। এ ছাড়া মমতাজও এখানে গান পরিবেশন করবেন। ঢাকায় ইউসিবির দুটি শাখায় টিকিট পাওয়া যাবে। শাখা দুটি হল বসুন্ধরা ও ধানমন্ডি শাখা।

মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাহবুব আনাম, বোর্ড পরিচালক জালাল ইউনুস, সিরাজুল ইসলাম, শওকত আজিজ রাসেল, আবু আউয়াল চৌধুরী ভুলু, ইউসিবির পরিচালক প্রমুখ।

এ ছাড়া বিসিবি ২০১৫ বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানাতে গণস্বাক্ষর কর্মসূচিও আয়োজন করেছে। এরই মধ্যে ৬৪টি জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চালু হয়েছে। ঢাকায় মঙ্গলবার থেকে নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: