বাফুফে লটারিতে ১ম বিজয়ী ঙ-৪০৬৩৯৩

মাগুরানিউজ.কমঃ 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারির ড্র মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ঙ-৪০৬৩৯৩। প্রথম পুরস্কারের বিজয়ী পাবেন ৩০ লাখ টাকা অথবা ঢাকায় একটি ফ্ল্যাট বাড়ি।বাফুফে লটারিতে ১ম বিজয়ী ঙ-৪০৬৩৯৩

 
দ্বিতীয় পুরস্কারের বিজয়ী নম্বর খ-৪৪৫৭০১। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫ লাখ টাকা। তৃতীয় পুরস্কারর বিজয়ী পাবেন এক লাখ ৬০ হাজার টাকা। এ পুরস্কারের বিজয়ী নম্বর ছ-২৬২৬৭৫।
 
লটারিতে মোট ৫০ লাখ টাকার এক হাজার ১৬৫টি পুরস্কা রয়েছে। লটারির ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ড্র কমিটির আহ্বায়ক আনিসুর রহমান।
 
ফুটবল উন্নয়নে তহবিল সংগ্রহের জন্য গত বছরের ১০ নভেম্বর বিশ টাকা মূল্যের লটারির টিকিট ছাড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত বছরের ২৮ ডিসেম্বর বাফুফের লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: