মাঠে ফিরেই আমিরের ৩ উইকেট শিকার

মাগুরানিউজ.কমঃ 

file (7)মাঠে ফিরেই গতকাল একটি ক্লাব ম্যাচে তিন উইকেট শিকার করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমির। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।

স্পট ফিক্সিংয়ের কারণে আইসিসির নিষেধাজ্ঞা মাথায় নিয়ে প্রায় পাঁচ বছর সক্রিয় ক্রিকেট থেকে দূরে থাকা সত্বেও এখনো যে জ্বলে উঠতে পারেন তারই প্রমাণ দিলেন আমির।

গত সপ্তাহে আইসিসি কর্তৃক ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পাওয়া আমির যেন আগের মতই উজ্জ্বল ছিলেন। ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি মাঠে অনুষ্ঠিত এ ক্লাব ম্যাচে ২৭ রানে ৩ উইকেট শিকার ছাড়াও ব্যাট হাতে ৩৩ রান করেন আমির।

খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এবং পর্যায়ক্রমে নিজের ছন্দ ফিরে পাওয়ার আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন আমির।বাসস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: