অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী মাগুরার সন্ধ্যা রায়

মাগুরানিউজ.কমঃ

file (6)

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং তৃণমূলের সংসদ সদস্য সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাগুরার শত্রুজিৎপুর গ্রামে জন্মগ্রহন করা সন্ধ্যা রায় ভারতীয় বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম পেয়েছেন। তৃণমূলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রোববার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে তলপেটে অসহ্য ব্যথা শুরু হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা জায়, সন্ধ্যা রায়ের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।

অভিনেত্রী সন্ধ্যা রায় পশ্চিমবঙ্গের মেদেনীপুর জেলা থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’, তরুণ মজুমদার পরিচালিত ‘ঠগিনি’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত ‘বাবা তারকনাথ’ চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। সন্ধ্যা রায় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

মাগুরার শত্রুজিৎপুর গ্রামের এককালের সম্ভ্রান্ত রায় পরিবারে জন্মগ্রহন করা সন্ধ্যা রায় ভারতীয় বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম পেয়েছেন।

মাগুরা নিউজ সন্ধ্যা রায়ের দ্রুত আরোগ্য কামনা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: