মাছে ভাতে বাঙ্গালি…

মাগুরানিউজ.কমঃ 

11200816_945582158826762_7996607581107439677_nএক সময় বাংলাদেশের জলাশয়গুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। যা আমাদেরকে মাছে ভাতে বাঙ্গালি হিসেবে পরিচিতি দিয়েছে। তবে নানাবিধ কারণে মাছের প্রজাতিগুলো আজ হারিয়ে যেতে বসেছে।

নদীমাতৃক বাংলাদেশের অন্যতম সম্পদ আমাদের মৎসসম্পদ। হিমালয় থেকে বয়ে আসা পদ্মা মেঘনা যমুনা, নদীব্যবস্থা এবং এর শাখা প্রশাখাগুলো মাছের প্রাকৃতিক উৎস। এছাড়াও রয়েছে হাওর, বাওর, বিলসহ আরো অনেক জলাশয়।

তবে জলাশয়গুলোতে দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না মাছের উৎপাদন। অতিরিক্ত মানুষের বাসস্থান এবং খাদ্যচাহিদা পূরণের জন্য জলাশয়গুলোও ভরাট করা হচ্ছে।

এছাড়া অধিক পরিমাণে মৎস আহরণ এবং ডিমওয়ালা মাছ ধরা হচ্ছে বলে মা মাছের সংখ্যা কমে যাচ্ছে ক্রমাগত। এসব অদূরদর্শী কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে কলকারখানা থেকে নির্গত পরিবেশ বিধ্বংসি বর্জ্য। ফলে জলাশয়গুলো মাছের বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে বিপন্ন হচ্ছে মাছের অনেক প্রজাতি। সবচেয়ে বেশি পরিমাণে বিপন্ন মিঠা পানির মাছ। বিপন্ন এই মৎসসম্পদের মধ্যে রয়েছে চিতল, আইড়, গজার, মহাশোল প্রভৃতি।

বঙ্গোপসাগরে দূষণ এবং অধিক আহরণের ফলে সামুদ্রিক মৎসসম্পদও আজ বিপন্ন। মৎসের বিপন্নতায় ক্ষতির সম্মুখীন হচ্ছে এদের উপর নির্ভরশীল জীবপ্রজাতি। যার প্রভাব পড়ছে পুরো প্রতিবেশ ব্যবস্থার উপর।

প্রকৃতিতে মৎসসম্পদের শূণ্যতা কিছুতেই পূরণ করা সম্ভব না। এজন্য অতিদ্রুত জলাশয়গুলো সংরক্ষণের মাধ্যমে রক্ষা করা সম্ভব আমাদের মৎসসম্পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: