মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে এ্যাড. হাসান সিরাজ সুজা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জনাব সুজা বলেন, মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন। মাগুরার আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি পেয়ে এসেছি ও পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। মাগুরার সবাইকে আমার শুভেচ্ছা ভালবাসা ও অভিনন্দন। আপনারা আমার জন্য দোয়া করবেন।


