মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশন কতৃক বাছাই পর্বে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় মনোনয়ন পত্র বাতিল করা মুহাম্মদ নাঈম হাসানের।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৬মে নির্বাচন কমিশনে আপিল করেন মুহাম্মদ নাঈম হাসান।
নির্বাচন কমিশন আপিলের শুনানীর জন্য আগামী ১০মে রবিবার দিন নির্ধারন করে পত্র প্রকাশ করেছে।
মোবাইলে মুহাম্মদ নাঈম হাসান তার আপিলের বিষয়টি মাগুরা নিউজ’কে জানান। জানান, আপিলের শুনানী আগামী ১০মে সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


