মাগুরা-১ উপ-নির্বাচনে প্রচারণায় বাধার মুখে ঘরে বসে রয়েছেন তপন রায়

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম আব্দুল ওয়াহহাবের পক্ষে ছাত্রলীগ তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। তাকে সহ তার কর্মী-সমর্থকদের মাঠে কাজ করতে দিচ্ছে না। তারা তার প্রচারের গাড়ি ও মাইক ভাংচুর করছে।

পুলিশের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, উল্টো পুলিশ তাকে ও তার কর্মী-সমর্থকদের হয়রানি করছে, মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখাচ্ছে বলে দাবি করেন তিনি।

পুলিশ তার ‘লাইসেন্স করা বৈধ অস্ত্র’ জমা দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। ইতিমধ্যে তার কয়েকজন কর্মীর নামে একাধিক মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

আওয়া লীগের নেতা হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না প্রশ্নের উত্তরে তপন রায় বলেন, তিনি ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সকল পদ থেকে, এমনকি সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে মাগুরা জেলা সদরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত কারো মন্তব্য পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: