মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাগুরা-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রয়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
৩০ মে মাগুরা-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


