মাগুরা-১ উপ-নির্বাচনের স্বতন্ত্র তিন প্রার্থীর আপিল খারিজ

মাগুরানিউজ.কমঃ

0,,15725511_303,00

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র তিন প্রার্থীর আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধিন আপিল কর্তৃপক্ষ রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখে প্রার্থীদের করা আপিল খারিজ করেন।

স্বতন্ত্র তিন প্রার্থী হচ্ছেন- এ্যাড. মো. মাহবুবুল আকবর, মো. নাঈম হাসান ও এটিএম মহববত আলী। তিনজনের মধ্যে এটিএম মহববত আলীকে ঋণখেলাপী এবং অন্যদের একশতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তথ্যে গরমিলের কারণে রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল করেছিলেন।

গত ৪ মে ছিল প্রার্থিতা যাচাই-বাছাইয়ের  নির্ধারিত দিন। এ তিনজনের প্রার্থিতা বাতিল হওয়ায় প্রার্থিতায় টিকে যাওয়া অপর ৫ প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২০ এপ্রিল মাগুরা-১  আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীদের মনোননয়পত্র জমার শেষ দিন ছিল ৩০ এপ্রিল, যাচাই-বাছাই ৪ মে, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে এবং ভোটগ্রহণ করা হবে ৩০ মে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: