বাবার ওপর অভিমান করে মহম্মদপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ 

magura_map

বাবার ওপর অভিমান করে ফাহমিদা আক্তার  (১৭) নামে এক কলেজছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। আজ রোববার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহমিদা উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

কলেজের অধ্যক্ষ আমিনুল হক জানান, ফাহমিদার বাবা স্কুল শিক্ষক হাফিজুর রহমান শেখ পড়ালেখা নিয়ে গতরাতে মেয়েকে গালমন্দ করেন। রোববার সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফাহমিদা। এ সময় পথে এসে কীটনাশক পান করলে অসুস্থ হয়ে পড়ে।

পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: