অবশেষে মহম্মদপুরের সেই বখাটে সুজন গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

atok

অবশেষে গ্রেফতার হলো মাগুরার মহম্মদপুরে প্রতিবন্ধী কিশোরী কাজলী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বখাটে মো. সুজন (১৮)। শনিবার গভীর রাতে মহম্মদপুর থানা পুলিশ তাকে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে।

রোববার দুপুরে সুজনকে মাগুরা জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
 
গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসের দুপুর ১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার সূর্যকুন্ডু গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কাজলীকে একা পেয়ে ধর্ষণ করে  এলাকার বখাটে সুজন (১৮) নামে এক যুবক। সুজন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান  জানান, ঘটনার পর থেকে সুজন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে মাগুরা জজ আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নাকোচ করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।
 
এ ঘটনার পর থেকে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন সুজনকে গ্রেফতার ও বিচারের জন্য আন্দোলন চালিয়ে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে প্রতিবন্ধী কাজলীকে চিকিৎসা, আইনি সহায়তাসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: