মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে পরীক্ষামূলক ভোটগ্রহণ

 মাগুরানিউজ.কমঃ

46183_150428093819_city_election_voting_640x360_bbc_nocredit

প্রতি বুথে ঘণ্টায় গড়ে সর্বোচ্চ ৭৫ ভোট পড়তে পারে। বুধবার দুপুরে আগারগাঁও এ ইসির ইলেকশন ট্রেইনিং ইনস্টিটিউটে (ইটিআই) মাগুরা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে এক পরীক্ষামূলক ভোটগ্রহণ কার্যক্রম থেকে এ তথ্য পাওয়া যায়।

 
ইটিআই এর মহাপরিচালক খন্দকার মিজানুর রহমান বলেন, ‘আমরা মাগুরা উপ-নির্বাচনকে কেন্দ্র করে দুই ঘণ্টার এটি পরীক্ষামূলক ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করি। কার্যক্রমে প্রথম ঘণ্টায় ৭১টি ভোট পরে ও ২য় ঘণ্টায় ৮১টি ভোট পরে। এ থেকে ধারণা করা হয়, একটি বুথে ঘণ্টায় ৭৫টি মতোর ভোট পড়বে।’
 
এর আগে মাগুরা উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলেন, ‘একটি বুথে ঘণ্টায় কতটি ভোট কাস্ট হতে পারে সেটি যাচাইয়ের জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে দায়িত্ব দেয়া যেতে পারে।’
এরপরই পরীক্ষামূলক ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করে ইটিআই।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সদ্যসমাপ্ত সিটি নির্বাচনের ১০টি কেন্দ্রে ৯০ শতাংশ ভোট পড়ে। এজন্যে কারচুপি রোধে মক ভোটিং করে ঘণ্টায় কত ভোট পড়ে তার সম্পর্কে ধারণা পাওয়া যায়।
 
মাগুরা নির্বাচনে সকাল থেকে ঘণ্টায় কত ভোট পরবে এটা বিষয়ে ইসি সচিবালয় থেকে মনিটরিং করা হবে। এজন্যে ৫ সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করা হয়েছে। যদি দেখা যায়, কোনো কেন্দ্রে ভোট বেশি পড়ছে তাহলে বোঝা যাবে সেখানে কারচুপি হচ্ছে। তখন ইসি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: