মাগুরায় সাংবাদিকদের সাথে র‌্যাবের মতবিনিময়

 মাগুরানিউজ.কমঃ

11034211_161920034ghj16452ui48_4267031593851699161_n

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব আজ বুধবার বিকেলে মাগুরা জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। আগামী ৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের গৃহীত কার্যক্রম সাধারণ ভোটার ও জনসাধারনে মধ্যে তুলে ধরতে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

আজ বুধবার শহরের মডেল স্কুল মাঠে আয়োজিত মতবিনিময়ে বক্তব্য রাখেন র‌্যাব-৬ খুলনার কোম্পানী কমান্ডার লে: কর্নেল এনামুল আরিফ সুমন।

র‌্যাব কমান্ডার জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাগুরায় একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখানে বিভিন্ন পর্যায়ের র‌্যাবের ২০০ সদস্যর ২২ টি টিম সার্বক্ষনিক নির্বাচনী আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবে। যে কারনে নির্বাচনী কাজে বাধা সৃষ্ঠিকারী কোন প্রকার অপরাধীকে তারা ক্ষমা করবেন না। কঠিন ও কঠোর অবস্থানের মাধ্যমে তারা জনগনকে একটি সুষ্ঠ সুন্দর মডেল নির্বাচন উপহার দিতে চান।

মতবিমিয়কলে উপস্থিত ছিলেন, রির্টানিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান, পুলিশ সুপার এহসান উল্লাহ, সিনিয়র সকারী পুলিশ সুপার সুদর্শন রায়সহ র‌্যাব, পুলিশের কর্মকর্তা বৃন্দ।

সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটদানে সাহস যোগাতে পরে র‌্যাব সদস্যরা একসাথে তাদের ২৪ গাড়ী নিয়ে গোটা নির্বাচনী এলাকায় সাইরেন বাজিয়ে ব্যাপকভাবে মহড়া দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: