মাগুরা সদর উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_42670ty31593851699161_n

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন (৭০) আজ বুধবার সকাল ৬টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় আদর্শ কলেজ মাঠে প্রথম জানাজা ও ৬টার দিকে নিজ গ্রাম সদর উপজেলার সিরিজদিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

নাজিম উদ্দিন প্রথম জীবনে কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনে দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে পরপর চারবার চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।

নাজিম উদ্দিনের মৃত্যুতে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: