আনন্দিত গর্বিত মাগুরাবাসী, আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদারের বিশেষ গণসংবর্ধনা

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui4y8_4267031593851699161_n

আনন্দিত গর্বিত মাগুরাবাসীর অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার।

মাগুরার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখার সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত), মাগুরা ২ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার স্পেনের মাদ্রিদে অবস্থিত বারচেম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন ও গনতন্ত্র বিষয়ে (Narrative theory of law & democracy)  পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের পিএইচডি ডিগ্রি অর্জনে গর্বিত মাগুরাবাসী অভিনন্দন জানিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়কে। চলছে মাগুরাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনার প্রস্তুতি।

আগামীকাল মহম্মদপুরবাসীর উদ্দোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনার। 

শ্রীপুর শালিখা ও মাগুরাসদরেও চলছে গণসংবর্ধনার প্রস্তুতি। উন্নয়নকামী এই নেতার এই অর্জনে গর্বিত মাগুরার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তরফ থেকেও জানানো হয়েছে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে চলছে ব্যাপক প্রস্ততি। মহম্মদপুর সর্বস্তরের জনগন অধীর অপেক্ষায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের আগমনের।

মাগুরাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের মাগুরাতে আগমন সবসময়ই মাগুরাবাসীর জন্য আনন্দের কারন উন্নয়নমুখী এই নেতার বিশেষ তৎপরতায় মাগুরার খাতায় প্রতিনিয়তই যোগ হয় নতুন নতুন প্রাপ্তির। 

অভিনন্দন রইল মাগুরার উন্নয়নের কান্ডারি সবার প্রিয় ডঃ শ্রী বীরেন শিকদারের এই বিশেষ অর্জনের জন্য। মাগুরাবাসীর প্রত্যাশা, উন্নয়নকামী এই মানুষটির হাত ধরে এগিয়েই যাবে মাগুরা । মাগুরাবাসীর শুভকামনা মহান এই নেতার অভূতপূর্ব এই অর্জনে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: