মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ভায়নার মোড়ে শহরের শিশু শিক্ষার্থী ও নাগরিকদের নিরাপদ সড়ক পারাপার এবং নান্দনিক উন্নয়নের স্বার্থে বিশ্বরোডে ওভার ব্রিজ নির্মাণের দাবিতে বুধবার এলাকাবাসি সড়ক অবরোধ করে মানববন্ধন তৈরি করে।
এ সময় এলাকাবাসী ব্যানার নিয়ে মহাসড়কের উভয় পাশে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ থাকে।
সম্প্রতি মহাসড়কের পাশে অবস্থিত কয়েকটি বিদ্যালয়ের শিক্ষাথীদের কেউ কেউ পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়েছে অনেক শিক্ষার্থীসহ এলাকার মানুষজন। তাই অভিভাবক ও স্থানীয় লোকেরা ওভার ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন করছে।


