মাগুরানিউজ.কমঃ
সড়ক দুর্ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের ডিজিএফআই’র এক সৈনিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম নাজমুল ইসলাম।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।
তার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গামে।
ক্যান্টনমেন্ট থানার এসআই শাখাওয়াত নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, নাজমুল ইসলাম সেনা বাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। রাতে কালশী রোডের লোমন হোটেলের সামনে দিয়ে মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে জাবালে নূর নামে একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে এ ঘটনায় মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে এলাকাবাসী উত্তেজিত হয়ে কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

