নেলপলিশ ঠেকাবে ধর্ষণ!

মাগুরানিউজ.কমঃ

news_img (4)

কসমেটিকসের সাথে কেমিষ্ট্রির সমন্বয়ে কী অসাধ্য সাধন করা যায় তা-ই করে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ শিক্ষার্থী এমন এক ধরনের নেলপলিশ আবিষ্কার করেছে, যা মেয়েদেকে বাঁচাতে পারে ধর্ষণের হাত থেকে।

আন্ডারকভার কালারস নামের এই নেইলপলিশ কোনো পানীয়তে রোহাইপনল, জ্যানাক্স বা জিএইচবি’র মতো ডেট-রেপ ড্রাগস মেশানো আছে কি-না তা সহজেই শনাক্ত করতে পারে। সেজন্যে শুধু পানীয়তে এই বিশেষ নেলপলিশ লাগানো আঙুল ডোবাতে হবে। যদি পানীয়তে কিছু মেশানো থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে নেলপলিশের রঙ বদলে যাবে।

উল্লেখ্য বিভিন্ন সময় পানীয়তে এমন সব ড্রাগ মিশিয়ে দেয়া হয়, যা খেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন নারী। আর সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়। এই সব ড্রাগকে অনেক সময়ে প্রিডেটর ড্রাগসও বলে।

নেইলপলিশ আবিষ্কারক শিক্ষার্থীরা হলেন- টাইলার কনফ্রে ম্যালনে, স্টিফেন গ্রে, অঙ্কেশ মদন এবং ট্যাসো ভঁ উইন্ডহেম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: