মাগুরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

মাগুরানিউজ.কমঃ 

downloadমাগুরা প্রেসক্লাবে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের বাধা দিলে তারা প্রেসক্লাবের পিয়ন দিদার আলীকে মারধর করে আহত করে। এ সময়ে সন্ত্রাসীরা প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেয়া ও সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

পিয়ন দিদার আলী জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এশার নামাজ পড়ে সে প্রেসক্লাবে ঢুকছিল এ সময়ে নিচতলার প্রধান গেটের তালা খুললেই দু’টি মোটরসাইকেলে ৪/৫ জন যুবক উপরে সাংবাদিকরা কোথায় আছে জানতে চায় এবং তাকে ধাক্কা দিয়ে উপরে উঠার চেষ্টা করে।

তাদের গতিবিধি ভালো নয় মনে করে বাধা দিলে তারা দিদারকে কিল ঘুষিসহ মারধর করে। দিদার দৌড়ে গেটে তালা মেরে চিৎকার করলে তারা চলে যায়। যাবার সময়ে সন্ত্রাসীরা প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেবে ও সাংবাদিকদের উচিৎ শিক্ষা দেবে বলে হুমকি দিয়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়।

আহত দিদারকে পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ত্রাসীদের পরিচয় পাওয়া যায়নি, এ ব্যাপারে প্রেসক্লাবের পক্ষ থেকে মাগুরা সদর থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার এসআই মোঃ নসির জানান, এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তদন্ত করছে এখনও কেউ গ্রেফতার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: