মাগুরা পাসপোর্ট অফিস ভাঙচুর, আহত ২

মাগুরানিউজ.কমঃ

yuuy

মাগুরা জেলা পাসপোর্ট অফিসে ভাঙচুর চালিয়েছেন এক ছাত্রনেতা ও তার সঙ্গীরা। এসময় তাদের হামলায় জেলা পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনসহ দু’জন আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জেলা পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বেলা ১২টার দিকে জেলা ছাত্রলীগের নেতা সোহরাব হোসেন সবুজসহ কয়েকজন যুবক পাসপোর্ট অফিসে এসে এক ব্যক্তির অনুপস্থিতিতে তার পাসপোর্ট করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় তারা আমার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তারা অফিসের চেয়ার দিয়ে আমাকে আঘাত করলে আমি ও আমার এক সহকর্মী আহত হই।

তিনি আরো জানান, এসময় তারা অফিসের টেবিলের কাঁচ, ফুলদানি ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে চলে যান। খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সরকারি অফিসে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: