মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোহনের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফ আমিরুল হাসান বুলু শরীফ । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের। বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের দুশতাধিক ছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।


