মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় তামাক ও তামাকজাত দ্রব্যের প্রর্দশনী বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের ৪ ব্যবসায়ীকে সিগারেট প্রদর্শনীর অপরাধে জরিমানাকরা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো: নাসিম আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন পেশকার হরষিত সিকদার। শহরের নতুন বাজার কালিবাড়ী গেট সংলগ্ন ব্যবসায়ী নিতাই, কেশবমোড়ের প্লাবন বিপনী, বৈদ্য টের্ডাস এবং সোমা স্টোরকে ৫শত করে মোট ২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি পরবর্তীতে এ ধরণের তামাকজাত দ্রব্য প্রদর্শনী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
একই সময়ে ঐ আদালত শহরের নিজনান্দয়ালীর শেষ এলাকায় দেশীয় কাঠ ব্যবহার করে ইটের ভাটা পরিচালনার অপরাধে মের্সাস হক ব্রিকস এ অভিযান পরিচালনা করেন। কিন্তু আদালতের উপস্থিতি টের পেয়ে ঐ ইট ভাটার লোকজন পালিয়ে যায়।


