মাগুরানিউজ.কমঃ
২৭ বছর বয়সী নাল্লা বিজয়। ভারতের এ যুবক বিশেষ দক্ষতা অর্জন করেছেন সূক্ষ্ম তাঁত বুননে। সম্প্রতি তাঁত বুননে নতুন রেকর্ড গড়েছেন এই যুবক। বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার আগমণ উপলক্ষে ১৫ দিন ধরে একটি শাল ও সিল্ক শাড়ি মিহি বুননে তৈরি করেছেন নাল্লা বিজয়।
ফার্স্ট লেডি মিশেল ওবামাকে উপহার দেয়া রেশমি সুতায় তৈরি শাড়িটির দৈর্ঘ্য ৫.৫ মিটার এবং ওজন মাত্র ৬০ গ্রাম। ছোটো একটি ম্যাচ বাক্সে জায়গা হয়ে যাওয়া এই শাড়িটি ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।
এছাড়া বারাক ওবামার জন্যও একটি শাল তৈরি করেছেন নাল্লা বিজয়। ওবামার জন্য তৈরি তৈরি শালটির দৈর্ঘ ২ মিটার এবং ওজন মাত্র ৩০ গ্রাম। শালটিও একটি ম্যাচ বাক্সে খুব সহজে পুরে ফেলা যায়।

