মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামকে সোমবার সকাল পৌনে ৯টার দিকে আটক করেছে পুলিশ।
শহরের দরি মাগুরার একটি মেস থেকে চার শিবির কর্মীসহ তাকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

