মাগুরায় ডিআইজির কাত্যায়নী পূজা পরিদর্শন

মাগুরানিউজ.কমঃ 

25020141103092232

পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান রোববার গভীর রাতে মাগুরা জেলার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি শহরের জামরুলতলাসহ কয়েকটি মন্দির ঘুরে পূজা দেখেন।

 

এ সময় তার সঙ্গে ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

ডিআইজি পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে অভিহিত করেন।

 

পূজায় সুশৃঙ্খল পরিবেশ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিআইজি জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, গত বুধবার থেকে শুরু হয় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। এ বছর ৫৫টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়। বিসর্জনের মধ্য দিয়ে রোববার রাতে এ পূজা শেষ হয়। তবে পূজা উপলক্ষে মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: