মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার মোল্লা পাড়া এলাকায় মুস্তাফিজুর রহমান (৪৫) নামের এক প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে তিনি আত্মহত্যা করেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও পারিবারিক সূত্র জানায়, সে সম্প্রতি বিদেশ থেকে সর্বস্ব হারিয়ে দেশে ফিরে হতাশায় ও পারিবারিক অশান্তিতে ভুগছিলো। হতাশা ও পারিবারিক অশান্তির কারণে সে সকালে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মাগুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

