মাগুরা জেলাকে রেল সংযোগের আওতায় আনার দাবী

মাগুরানিউজ.কমঃ 

Untitled-167
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত মাগুরা জেলার অধিবাসীকে যাতায়াতে জন্য  চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তাই অতিদ্রুত রেল পথ সংযোগের দাবিতে মানববন্ধন করেছে শালিকা উপজেলা সমিতি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শালিখা উপজেলা সমিতি আয়োজিত ‘ঢাকা-যশোর-শালিখা-মাগুরা রেল সংযোগের দাবিতে মানববন্ধন থেকে সরকারের সদয় সহযোগিতা  কমনা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “বর্তমানে মাগুরার সঙ্গে রাজধানীসহ বিভাগীয় শহর ও উপজেলায় যোগাযোগের একমাত্র পথ হচ্ছে সড়ক। এ কারণে এ পথে বেড়েই চলেছে যাতায়াত-জনিত ব্যয় ও দুর্ঘটনা। এদিকে আমাদের সীমিত ভূমি, সম্পদ, জনসংখ্যার আধিক্য ও খাদ্য নিরাপত্তায় রেলের গুরুত্ব অপরিসীম। তাই অতিদ্রুত ঢাকা, যশোর, শালিখা ও মাগুরা জেলায় রেল সংযোগের ব্যবস্থা করা হোক।”

প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, “মাগুরা জেলার পাশের জেলাগুলোয় ব্রিটিশ আমল থেকে রেল সংযোগ আছে। কিন্তু মাগুরা জেলায় কোনো রেল সংযোগ স্থাপন করা হয়নি। আমরা আশা করি অনতিবিলম্বে মাগুরা জেলাকে রেল সংযোগের আওতায় আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা সমিতির সভাপতি মো. মনজুর হাসান দিলু, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান পলাশ, এডিশনাল এসপি গৌতম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী মোল্যা, ডা. নাজিম আল আজাদ, ডা. পলাশ বসু, আলম হোসাইন, নাহিদুল ইসলাম নাহিদ, আবু বাশার, প্রকৌশলী নূর আলী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: