মাগুরা ও শ্রীপুরবাসীর ভালবাসা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন

 মাগুরানিউজ.কমঃ
 m
মাগুরার ৪ প্রার্থীর সাক্ষাতকার আহবানে সারা দিয়ে তপন রায় তার মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গাস্থ বাসায় হটাৎই রাত ০৮ টায় সাক্ষাতকারে ডাকলেন। যেতে না পারায় মোবাইলের মাধ্যমে কথার শুরুটা হলো তারই ওয়াদা স্বপ্নের শহর সমৃদ্ধ মাগুরাকে নিয়ে। কেমন তা দেখতে? কেমন হবে তার মানুষ? একটু ভাবলেন। তারপর বলা শুরু করলেন, আমার স্বপ্নের শহর হবে সামাজিক সৌহার্দ্যের, সাংস্কৃতিক দিক থেকে উচ্চমার্গীয়, নান্দনিক। অর্থনৈতিকভাবে সাম্যের, বৈষম্যহীন। সামাজিকভাবে সহনশীল সৌহার্দ্যের শহর এবং সার্বিকভাবে পরিবেশবান্ধব সবুজ এক শহর। যে শহরে থাকবে দক্ষ মানুষের রাজনৈতিক পরিবেশ আর ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা। থাকবে কর্মসংস্থানের প্রচুর সুযোগ।প্রকৃতি একে অপরকে বৈরী করে তুলবে না। মানুষের বসবাস হবে প্রকৃতির সঙ্গে, সত্য ও সুন্দর জীবনের অন্বেষায়।

তপন কুমার রায় বললেন, মাগুরার স্বপ্ন পুরনে আমি অঙ্গীকারবদ্ধ। আমার আজন্ম স্বপ্ন সমৃদ্ধ সময়োপযোগী মাগুরা’র। সে স্বপ্ন পুরনের প্রচেষ্টা আমার আমৃত্যু অব্যহত থাকবে। আর আমার স্বপ্ন পুরনের যাত্রার সঙ্গীও আপনারাই, প্রতিটি মাগুরাবাসী। আগামীর মাগুরা হবে সমৃদ্ধ-আধুনিক-কর্মমুখী-ডিজিটাল মাগুরা। যা সমগ্র দেশে অনুসরনীয় হয়ে থাকবে।

মাগুরাতে আইটি হাব স্থাপনের কথা জানালেন এবং আবেদনের জন্য ই মেইল ঠিকানা দিয়েছেন। জানালেন তার ভাতিজি প্রযুক্তিবিদ মনোতোষ রায় বাপারটি দেখছেন। তপন কুমার রায় তার ফেসবুকে দরখাস্ত পাঠানোর ই মেইল ঠিকানা জানিয়েছেন বলে জানালেন।

তিনি আরো বলেন, মাগুরা ও শ্রীপুরবাসী আমার প্রান। মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন। মাগুরার আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি ও আমার পরিবার পেয়ে এসেছি বা পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। সিংহ প্রতীকে আপনাদের ভোট মাগুরার ও মাগুরাবাসীর স্বপ্ন পুরনে আমাকে সহযোগিতা করবে। সকলের জন্য রইলো শুভকামনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: