মাগুরাতে বিপিও হাব! কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হতে পারে

মাগুরানিউজ.কমঃ

bpo

মাগুরার আইসিটি খাতে ও আইসিটিসংশ্লিষ্ট শিক্ষাখাতে সহযোগিতার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক অন্যতম দুই প্রতিষ্ঠান Hospitality Resource Center (HRC) L.C.C এবং EURO-BANGLA IT limited UK.৷ এ লক্ষ্যে শিঘ্রই সফরে মাগুরাতে এসে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা৷এ বিষয়টি জানালেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর আরিফুর রহমান ও মনোতোষ রায়। তারা জানান এর উদ্দোক্তা তপন কুমার রায়।

গতকাল বিভিন্ন টিভি চ্যানেলেও বিষয়টি প্রচারিত হয়। তপন কুমার রায় তার ফেসবুক পেজেও এই একই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তপন কুমার রায় যা বললেন, আমার সদা প্রচেষ্টা সমৃদ্ধ কর্মমুখী মাগুরা। মাগুরাকে সময় উপযোগী করার প্রচেষ্টা আমার আমৃত্যু। কর্মসংস্থানের অভাবে মাগুরার তারুণ্য আজ দিশাহারা। সমস্যা যখন আমাদের তাই সমাধানও আমাদেকেই করতে হবে। মাগুরাবাসীর জন্য আমাদের এবারের লক্ষ আইটি হাব স্থাপন। সে লক্ষে ইতিমধ্যেই বিশ্বখ্যাত দুই আইটি প্রতিষ্ঠান Hospitality Resource Center (HRC) L.C.C ও EURO BANGLA IT limited UK. এর সঙ্গে আমাদের যাবতিয় প্রক্রিয়া সম্পন্ন হবার পথে। মাগুরাতে এই IT HUB স্থাপন করার মাধ্যমে মাগুরার ১০ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া ও কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। প্রাথমিক পর্যায়ে ৩০০০ লোকের কর্মসংস্থান ব্যবস্থা সংক্রান্ত যাবতিয় কার্যক্রম শেষের পথে। শিঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

যোগাযোগের ই মেইল ঠিকানা ফেসবুকে দেয়া হয়েছে বলে জানালেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: