মাগুরানিউজ.কমঃ
মাগুরায় জন্মগত ঠোঁট ও তালুকাটা ২৫ রোগীর ফ্রি অপারেশন সম্পন্ন হয়েছে। গত মঙ্গল ও বুধবার দিনব্যাপি মাগুরা শহরের শান্তি (প্রা.) হাসপাতালে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত এসব রোগিদের বিনামূল্যে অপারেশন করা হয়।
মাগুরায় এই প্রথমবারের মতো এ মহৎ উদ্যাগ গ্রহণ করে কল্যাণমুখি প্রতিষ্ঠান তোকাদ্দেস হোসেন এন্ড নুরুন নাহার ফাউন্ডেশন। ২৫ রোগীর মধ্যে শিশু ১৫ ও বিভিন্ন বয়সের ১০ জন ওই রোগিকে অপারেশন করা হয়।
অপারেশন করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সামসুদ্দিন আহাম্মেদ (এমবিবিএস, পিএইচডি) এবং তাহেরুন নেসা মেমোরিয়াল মেডিকেলের অ্যাসিসট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ এ্যানেসথেসিওলোজি আইসিইউ অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট ডা. সালেহ উদ্দিন মোল্লা।
সার্বিক পরিচালনায় ছিলেন তোকাদ্দেস হোসেন অ্যান্ড নুরুন নাহার ফাউন্ডেশন, শান্তি (প্রা.) হাসপাতাল এবং মেন্টর ইন্টারন্যাশনাল স্কুলসমুহের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান লিপন।

