মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।বিশ্ব জলাতঙ্ক দিবস পালন উপলক্ষে মাগুরা সিভিল সার্জন অফিস প্রাঙ্গন থেকে র্যালি বের হয়। র্যালি শেষে সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন সুনীল চন্দ্র রায় এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় অারো বক্তব্য রাখেন ডা. মঞ্জুর রহমান, ডা. আব্দুল্লাহেল কাফি, স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান প্রমুখ।


