মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ।
সোমবার বিকালে জেলা সদরের পারনান্দুয়ালি মুন্সীপাড়ার বাড়িতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল তল্লাশি চালায়। তবে এ সময় কবীর মুরাদ বাসভবনে ছিলেন না।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।


