মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাগুরানিউজ.কম: 

imagesমাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

বুধবার সকাল ৬টার দিকে মাগুরার ইছাখাদা ও কছুন্দি এলাকায় মাগুরা-ঢাকা ও মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাগুরা হাইওয়ে পুলিশেল এসআই মশিউর রহমান জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় মাগুরার ইছাখাদা এলাকায়  জেআর পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে  আঘাত করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পড়ে গেলে ওই বাসের হেলপারসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের  মাগুরা সদর হাসপাতালে আনার পর সকাল ৭টার দিকে অজ্ঞাতপরিচয় দু যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

গুরুতর আহত ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র সেতুকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

অন্যদিক প্রায় একই সময় মাগুরা সদর উপজেলা কছুন্দি এলাকায় প্রাইভেটকার উল্টে মাগুরার ব্যবসায়ী শরীফ মিজানুর রহমান ও তার গাড়ির ড্রাইভারসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মাগুরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার অমর প্রসাদ বিশ্বাস নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: