মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় শাহীনুর জোয়াদ্দার সোহান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার তারাউজিয়াল গ্রামের সম্মিলিত কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহান নলখোলা গ্রামের আজমল জোয়াদ্দারের পুত্র।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানান, সোহান মঙ্গলবার রাতে সাচিলাপুর বাজার থেকে মোটরসাইকেলে আমতৈল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গতিরোধক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে উপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন। মাগুরা নেয়ার পথেই তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: